আখাউড়ায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বুধবার বেলা ১১টায় পৌরশহরের সড়ক বাজার থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়ার গঙ্গাসাগর বিজিবি কাম্পের নায়েক মো: ইয়াসিনের নেতৃত্বে বিজিবির একটি দল পৌরশহরের সড়ক বাজারে একটি অটোরিক্সা তল্লাশি করে সীটের নীচে লুকিয়া রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় অটোরিক্সার চালক না থাকায় অটোরিক্সাটি জব্ধ করে নিয়ে যায়। গঙ্গাসাগর বিজিবি কাম্পের নায়েক মো: ইয়াসিন বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।











