,

শাবিপ্রবি বন্ধ: ভিসি ভবনের সামনে বিক্ষোভ

143031sabi-probiনিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ত্যাগের নির্দেশের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের পর এবার ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টা থেকে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে দুপুর ১২টার দিকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবহন শ্রমিকরা তাদের ধাওয়া দিলে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। পরে তারা ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ দিকে আজ বুধবার সকালে সিন্ডিকেটের জরুরি সভায় ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। সভায় ৫ জানুয়ারি পর্যন্ত ছাত্রদের হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে ছাত্রীদের হল খোলা থাকবে। এ ছাড়া এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন। এর আগে ছাত্রলীগের দুই গ্রপের দফায় দফায় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা বাতিল এবং সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

এ ছাড়া ছাত্রদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। বুধবার সকালে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় প্রশাসন। মঙ্গলবার রাতে শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া এবং কক্ষের দখল নেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা