,

মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার জয় হবে : নৌমন্ত্রী

shahjahan-1নিজস্ব প্রতিবেদক : যে যাই ভাবুক নারায়নগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার বিজয় হবে বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান। আজ বুধবার রাজধানী সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী নারায়নগঞ্জের ভোটারদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকাকে শক্তিশালী করার আহ্বান করনে। তাহলে বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গিবাদ দূর হবে বলে মনে করেন।

এ ছাড়া যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে ও গণহত্যা করেছে তাদেরকে বাংলার মাটিতে শাস্তির আওতায় আনা হবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সে খালেদা জিয়া হোক বা যেই হোক। মো. শাহজাহান খান জানান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যে অবদান, তা আলোচনা না করলেও মানুষের মনে গেথে আছে। বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের মহনায়ক ও স্বাধীনতার ঘোষক তা মানুষ জানে।

সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসহাক খান ও উপস্থাপনা করেন সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। এ সময় সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের