,

সর্বোচ্চ পারিশ্রমিক দিয়েই মেসিকে ধরে রাখতে চায় বার্সা

lionel-messi-barcaস্পোর্টস ডেস্ক : ক্লাবের সঙ্গে এখনো নতুন চুক্তি করেননি লিওনেল মেসি। যার কারণে বার্সেলোনায় তার থাকা নিয়ে চলছে নানা রকম জল্পনা। সেই সঙ্গে চলছে টাকা-পয়সার হিসাব-নিকেশও। তবে মেসিকে বিশ্বের সেরা পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবেই দলে রাখার ইঙ্গিত দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামিউ।

গতকাল মঙ্গলবার জোসেপ বার্তামিউ সাংবাদিকদের বলেন, লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলােয়াড়। আমরা তাকে আমাদের সঙ্গেই রাখতে চাই।

তিনি বলেন, আমাদের মধ্যে দরকষাকষি হবে, তবে অঙ্কটা বলতে চাই না। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমরা চাই সব সূচকেই এটা থাকুক।

এরই মধ্যে ব্রাজিল তারকা নেইমার ও উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ ২০২১ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। এবার মেসির মেয়াদ বাড়িয়ে তিন তারকার পূর্ণতা দেয়ার চেষ্টায় রয়েছে কাতালান ক্লাবটি।

বার্সা প্রেসিডেন্ট বলেন, বার্সা তার বাড়ি, আমি বিশ্বাস করি, লিও সম্পূর্ণরূপে নিশ্চিত তার জন্য সবচেয়ে ভাল জায়গা এখানেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা