,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের পর হত্যা

1463398527ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মণি (০৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধরণা করছে পুলিশ।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাসাইট গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তোফা মণি কাসাইট গ্রামের মাওলানা শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কাসাইট গ্রামে একটি ইসলামী মহা সম্মেলন (মাহফিল) চলছিল। সন্ধ্যায় তোফা ওই মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তোফা স্থানীয় একটি মুদি দোকান থেকে চকলেট কেনার পর দোকানি তোফাকে বাড়ি চলে যেতে বলেন।

এরপর থেকে পরিবারের লোকজন তোফাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতে স্থানীয়রা তোফার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেগুন ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিশুর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হতা করা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা