,

আমাকে নিয়ে আবার আলোচনা হবে : আঁচল

ancholবিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা আঁচল। চলতি বছর চলচ্চিত্রে একেবারেই যেন দেখা যায়নি তাকে। তবে বছর শেষে সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন এ তারকা।

চলচ্চিত্র ফেরা না ফেরার গল্প নিয়ে বিনোদন বিভাগের সঙ্গে কথা বলেছেন তিনি

*সিনেমায় দেখা যাচ্ছে না কেন?

**নানা কারণেই চলচ্চিত্রে ব্যস্ততা কমে গেছে। এ ছাড়াও চলতি বছর ব্যক্তিগত কিছু সমস্যাও ছিল তাই চলচ্চিত্রে কম দেখা গেছে। তবে আবার নিয়মিত হচ্ছি।

*চলতি বছর এক প্রকার আড়ালেই ছিলেন আপনি। এ আড়ালের পেছনে অন্য কোনো কারণ আছে কি?

**আমি একজন অভিনেত্রী। অভিনয়ের কারণেই দর্শক ও গণমাধ্যম আমাকে চিনেছে। চলতি বছর চলচ্চিত্রে তেমন একটা কাজ করা হয়নি। তাই আমাকে নিয়ে আলোচনাও হয়নি। এ কারণেই সবাই ভেবেছে আমি আড়ালে চলে গেছি। আসলে মোটেও তেমনটি নয়। আবার কাজ শুরু করব। আবার আমাকে নিয়ে আলোচনা হবে। তখনই সবার ভুল ভাঙবে।

*কিন্তু মনে হচ্ছে আপনি আড়ালে থাকার গল্প আড়াল করে যাচ্ছেন…

**কোনো গল্প না থাকলে তো আমি আর বানিয়ে কিছু বলতে পারব না। তবে এটা সত্যি মিডিয়ার নায়িকারা খবরের আড়ালে থাকলে তাদের নিয়ে মুখরোচক নানা গল্প বানানো হয়। আমার বেলায়ও এমনটি হয়েছে। যার কোনো সত্যতা নেই।

*কিছুদিন আগে শুটিংয়ে ফিরলেন। এ সম্পর্কে বলুন…

**হ্যাঁ অনেকদিন পর আবার ‘দাগ’ নামের একটি ছবির শুটিংয়ে ফিরেছি। সেই চিরচেনা অ্যাকশন, কাট, লাইট-ক্যামেরা আলোর ঝলকানি। খুব ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি এ ছবির একটি আইটেম গানেও পারফর্ম করেছি আমি। সিলেটের শ্রীমঙ্গলে আইটেম গানটির শুটিং ধারণ করা হয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে