,

প্রধানমন্ত্রী বিমানে ত্রুটি: ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

biman-bangladesh-airlinesনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এ এম আসাদুজ্জামান বাদী হয়ে ঢাকা বিমানবন্দর থানায় মামলাটি করেন। মঙ্গলবার রাত একটায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ কর্তৃক সাময়িক বরখাস্ত ব্যক্তিরাই মামলার আসামি।

মামলার আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এই নয়জনকে দুই দফায় সাময়িকভাবে বরখাস্ত করে বিমান কর্তৃপক্ষ।

গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে বিমানটি জরুরি অবতরণ করে। পরে অপর একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের হাঙ্গেরিতে নিয়ে যাওয়া হয়। পরে ত্রুটিযুক্ত বিমানটি সারিয়ে হাঙ্গেরি পাঠানো হয়। এ ঘটনায় গত সোমবার মামলা করার সম্মতি দেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের