,

প্রখ্যাত ক্বারি উবায়দুল্লাহ মারা গেছেন

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কারী ও রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদের সাবেক খতিব প্রখ্যাত ক্বারি উবায়দুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

33118-untitled-2

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ধানমণ্ডিতে মেয়ের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ক্বারি উবায়দুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, স্ত্রী রেখে গেছেন। জাতীয় সংসদে দীর্ঘ দিন অধিবেশনের উদ্বোধনী দিনে তার কোরআন তেলাওয়াত করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী উবায়দুল্লাহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কোরআন তেলাওয়াত করেছেন। তার কণ্টে রেকর্ড করা আজান বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের