,

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটুর ওপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।বুধবার (২১ ডিসেম্বর) ভোর থেকে জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়।

20085

এর আগে, ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর ভোর ছয়টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মালিক সমিতির নেতার ওপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর বিকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দল ও সাধারণ সভায় সদস্যদের কথা বলতে না দেওয়ার জের ধরে কয়েক দফায় সংঘর্ষ, অফিস ও কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের