,

এই তরুণীর মাথার দাম ১০ লক্ষ ডলার

আন্তর্জাতিক ডেস্ক :জোয়ানা পালানি নামটা গুগলে সার্চ অপশনে দিলেই ভেসে উঠবে ২৩ বছরের এক তরুণীর হাতে ভারী অস্ত্রসহ ছবি৷ জোয়ানা পালানির জন্ম ইরাকের কার্দিশ এলাকায়৷ কিন্তু তিনি বেড়ে উঠেছেন ডেনমার্কে৷ সুন্দরী এই তরুণীর মাথার দাম ১০ লক্ষ ডলার ধার্য করেছে জঙ্গি গোষ্ঠী আইএস৷ কারণ জোয়ানার কোমল এই হাতের জোরেই নিহত হয়েছে একের পর এক আইএস জঙ্গি৷

image
ইরাকের কার্দিশ এলাকায় জোয়ানার যখন জন্ম হয়, তখন জঙ্গিরা প্রভাব বিস্তার করে ফেলেছে সেখানে৷ সন্ত্রাসের জেরে ভিটেমাটি সবই চলে যায় জোয়ানাদের৷ বাধ্য হয়ে জোয়ানার পুরো পরিবারকে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে হয়৷ সেখান থেকেই কোনওভাবে ডেনমার্কে আশ্রয় নেন জোয়ানার বাবা৷ তারপর থেকে সেখানেই বড় হয়ে ওঠা জোয়ানার৷ কিন্তু মনের ভিতরে জোয়ানার জ্বলছিল প্রতিশোধের আগুন৷ ফলে কলেজের পড়াশোনা মাঝপথে সেরে নিজের জন্মস্থানে ফিরে যান তিনি৷ ইরাকি সেনার হয়ে শুরু করেন আইএস নিধনের পালা৷ জোয়ানার দাপটে অতীষ্ট হয়েই তার মাথার জন্য ১০ লক্ষ ডলার ঘোষণা করেছে আইএস৷
এদিকে ডেনমার্কে অন্য লড়াইয়ের মুখে পড়েছেন জোয়ানা৷ ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেই বিপত্তি ঘটেছে তার৷ ইরাক সেনার সঙ্গে কাজ করায় ডেনমার্কে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে প্রশাসন৷ ছয় মাসের জেল হাজতের নির্দেশ দিয়েছে তাকে কোপেনহেগেন সিটি কোর্ট৷ ফেসবুকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন জোয়ানা। তিনি বলেন, “একজন নারী হিসেবে আমার যা করণীয় ছিল তাই করেছি৷ কী করে আমি ডেনমার্কের পক্ষে বিপজ্জনক হতে পারি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে