,

পার্টিতে কী করেন সোনম, লুকিয়ে তোলা হলো ভিডিও

বিনোদন ডেস্ক :আনন্দ আহুজার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সোনম কাপুর- এ ব্যাপারে অনেকেই নিশ্চিত। প্রথমে তা স্বীকার করতে চাইতেন না নায়িকা।তবে যখন বুঝতে পারলেন সম্পর্কটা নিয়ে আর কিছু লুকিয়ে রাখার নেই, তখন একটু একটু করে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, কার সঙ্গে চলছে তার প্রাণের খেলা! ধীরে ধীরে সোনমের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো উপচে পড়তে লাগল তার আর আনন্দের নানা মুহূর্তে। কখনও তা ছবি হয়ে, কখনও ভিডিও হয়ে। এবার সেই তালিকায় সংযোজিত হল আরও একটি ভিডিও। যা নায়িকাকে লুকিয়ে তুলেছেন তার বয়ফ্রেন্ড আনন্দ আহুজা। হঠাৎ নায়িকাকে লুকিয়ে ভিডিও তোলার প্রয়োজন পড়ল কেন?

sonam_kapor
সোনম আর আনন্দ গিয়েছিলেন এক ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে। সেখানে হাজির ছিলেন ‘আয়শা’ ছবিতে সোনমের সহ-অভিনেত্রী ইরা দুবে। তিনি কি না আবার সোনমের ঘনিষ্ঠ বন্ধুও! ফলে দুই বন্ধু মিলে ভালই হুল্লোড় করলেন পার্টিতে। সব কিছু ভুলে বেশ উন্মত্তের মতোই ধেই-ধেই করে নাচ জুড়লেন ইরা আর সোনম। আর, তাদের নাচের ফাঁকেই টুক করে সেটা ভিডিও করে ফেললেন আনন্দ।

অবশ্য, আনন্দ রীতিমতো বিশ্বস্ত এক প্রেমিক! সোনমকে না জানিয়ে সেই ভিডিও তিনি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। বরং, সেটা তিনি সারপ্রাইজ হিসেবে পাঠিয়ে দেন সোনমকে। তার পর?

আর কী! সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সোনম নিজেই। সঙ্গে লিখেছেন, ভালোবাসা তো ঝড়ের মতো নয় যে আসবে আর জীবনটা বদলে দেবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তেই ভালোবাসাকে খুঁজে নেয়া যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে