মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় আইওআরএর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী আমন্ত্রণ

photo-1482255391বাসস : ইন্দোনেশিয়ায় আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিদোদোর আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও প্রগতি জোরদারে সহযোগিতার লক্ষ্যে আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ার বালিতে আইওআরএর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।

ভারত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশ নিয়ে এ আন্তর্জাতিক সংস্থাটি গঠিত হয়েছে, যা আগে ইন্ডিয়ান ওশান রিম ইনিশিয়েটিভ অ্যান্ড ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (আইওআর-এআরসি) নামে পরিচিত ছিল।

এ সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কোমোরস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মৌরিতাজ, মোজাম্বিক, ওমান, সাইসেলস, সোমালিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বলেন, মিয়ানমারকে অবশ্যই তাদের অনিবন্ধিত নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে আসিয়ান সদস্য দেশগুলো এ সমস্যা সমাধানে সহযোগিতা করবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, তিনি অবশ্য বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন এবং আজ কক্সবাজারে শরণার্থীদের অবস্থানস্থল পরিদর্শন করেছেন।

শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রেস সচিব বলেন, বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইভান বিরানাতাতমাদজা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের