,

কন্যা সন্তানের জন্ম দিলেন জঙ্গি মারজানের স্ত্রী

16নিউজ ডেস্ক : কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কারাবন্দি নারী জঙ্গি আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌস (২২)। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। তারা দুজনই সুস্থ আছেন। বর্তমানে শিশুটি এখন নবজাতক ইউনিট ও মা লেবার ওয়ার্ডে রয়েছেন।

আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌস নব্য ধারা জেএমবির শীর্ষ নেতা নূরুল ইসলাম মারজানের স্ত্রী। তার বাবার নাম আবদুল জলিল। তার হাজতি নাম্বার ১৬৮২/১৬।
এর আগে কারাগারে বন্দি জঙ্গি আফরিন ওরফে প্রিয়তীকে অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে তানভীর কাদরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহতাবস্থায় আটক করা হয় আফরিন ওরফে প্রিয়তীসহ তিন নারী জঙ্গি ও নিহত করিমের ১৪ বছর বয়সী এক ছেলেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে