,

ছুটি কাটাতে আর্জেন্টিনায় মেসি

184a8স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র ম্যাচ থাকলেও কোচ এনরিকে আগেভাগে ছুটি দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। বড়দিনের সেই ছুটি কাটাতে মেসি গেছেন জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে।

বুধবার কোপা দেল রে’তে মাঠে নামছে বার্সেলোনা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হারকিউলিস। শেষ ৩২-এর দ্বিতীয় লেগে বার্সেলোনা যখন লড়বে মাঠে, লিওনেল মেসি হয়তো তখন পরিবারের সঙ্গে কাটাবেন উৎসবমুখর সময়। বার্সেলোনা তারকা যে ইতিমধ্যে পৌঁছে গেছেন আর্জেন্টিনায়! কাপের ম্যাচ থাকলেও কোচ এনরিকে আগেভাগে ছুটি দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। বড়দিনের সেই ছুটি কাটাতে মেসি গেছেন জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে।

কাতালান ডার্বিতে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে এস্পানিওলকে। এই ম্যাচ দিয়ে ফুটবল বিশ্ব আরেকবার দেখেছে অপ্রতিরোধ্য মেসিকে। দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয় নিশ্চিত করেই ব্যক্তিগত বিমানে করে ভাই রোদ্রিগোর সঙ্গে মেসি পৌঁছান আর্জেন্টিনায়। সেখানে উপস্থিত ছিল তার হাজারও ভক্ত। মেসির আগেই অবশ্য তার বান্ধবী আন্তোনিলা এবং দুই সন্তান থিয়াগো ও মাতেয়ো চলে গিয়েছিলেন আর্জেন্টিনায়। পুরো পরিবারকে নিয়ে বড়দিনে দারুণ সময় কাটানোর পরিকল্পনাই হয়তো করে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসির সঙ্গে ছুটি পেয়েছেন আক্রমণভাগের দুই সঙ্গী লুই ‍সুয়ারেস ও নেইমার। তাই তারাও খেলছেন না কোপা দেল রে’র সামনের ম্যাচে। মার্কা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা