,

বিধানসভায় কথা বলতে না দেওয়ায়…

photo-1482253838কলকাতা প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার কার্যক্রম চলছে। স্পিকার ব্যস্ত কার্যক্রম পরিচালনায়। হঠাৎ বিধানসভার এক সদস্য এসে স্পিকারের ন্যায়দণ্ড তুলে নিলেন। নিয়ে দিলেন দৌড়। ন্যায়দণ্ড ফিরে পেতে ওই সদস্যের পিছু নিলেন অন্যরা। এক সময় বন্ধ হলো দৌড়াদৌড়ি। ন্যায়দণ্ড উদ্ধার করে স্পিকারের হাতে তুলে দেওয়া হলো।

গতকাল সোমবার ত্রিপুরার বিধানসভায় এ ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ এ ঘটনা ঘটান। তিনি দাবি করেন, কথা বলতে না দেওয়ায় তিনি এ কাজ করেছেন।

ত্রিপুরা রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জামাতিয়া ও এক কাউন্সিলর মৃন্ময় সেনের বিরুদ্ধে সাত বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত থাকে বিধানসভা। কংগ্রেস ও তৃণমূলের বিধায়করা নরেশ জামাতিয়ার অপসারণের দাবিতে সরব হয়ে ওঠেন। কিন্তু বিধানসভার স্পিকার রমেশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিয়ে অধিবেশনে আলোচনায় বাধা দেন। তারপরই চরম বিশৃঙ্খলা শুরু হয় অধিবেশনে। নরেশ জামাতিয়া এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারী বিধায়করা।

ঠিক ওই সময় হঠাৎ বিধানসভার স্পিকারের টেবিল থেকে তাঁর ন্যায়দণ্ড ছিনিয়ে নিয়ে দৌড় দেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ। সেই ন্যায়দণ্ড উদ্ধার করতে বিধানসভা কক্ষজুড়ে রীতিমতো ছোটাছুটি। পরে অবশ্য উদ্ধার হয় ন্যায়দণ্ড।

এই ব্যাপারে সুদীপ রায় বর্মণ বলেন, ‘ন্যায়বিচার পাচ্ছি না তাই ন্যায়দণ্ড নিয়ে চলে এসেছি। আমাদের বিধানসভায় কোনোভাবেই বলতে দেওয়া হচ্ছিল না। নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ না পাওয়াটা অন্যায়। তাই ন্যায়বিচার না পেয়েই ন্যায়দণ্ড নিয়ে চলে আসতে বাধ্য হয়েছি।’

ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেশ চন্দ্র দেবনাথ বলেন, ‘এই ধরনের ঘটনা সংসদের ঐতিহ্য, নীতি এবং প্রথার বিরোধী।’ এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের