,

ধার করে কাজ চালাচ্ছেন প্রোডিউসার দেব

dev2বিনোদন ডেস্ক : প্রথম ছবিতেই এমন সমস্যায় পড়তে হবে, কে জানত‌!‌ অবশ্য সমস্যা যেমন আছে, তেমন সমাধানের উপায়ও আছে। একটা সমস্যা হয়ত সামাল দিচ্ছেন, কিন্তু আরও বড় সমস্যা আসবে না তো?‌ বেশ দুশ্চিন্তায় দেব।

টলিউডের অনেক হিট ছবির নায়ক। কিন্তু এবার তিনি প্রোডিউসার। অনেকের অনুরোধে প্রযোজনায় সামিল নাম লিখিয়েছেন। নিজের সঞ্চিত টাকার অনেকটাই ঢেলেছেন নতুন ছবির পেছনে। ছবির নাম চ্যাম্প। নায়ক অবশ্য তিনি নিজেই। নায়িকা হিসেবে থাকছেন তাঁরই ‘‌বিশেষ বান্ধবী’‌ রুক্মিনী মৈত্র। পরিচালক রাজ চক্রবর্তী। রাজ-‌দেবের যুগলবন্দী, ছবি সুপারহিট না হলেও টাকা উঠে আসার নিশ্চয়তা অন্তত আছে।

কিন্তু কিছু সমস্যা চিন্তায় ফেলে দিয়েছে। প্রোডাকশন ইউনিটে কিছু চেকে লেনদেন হলেও অনেককেই খুচরা টাকায় দিতে হয়। সেই টাকার জোগান নেই। কী করবেন?‌ অনেকেই অবশ্য আশ্বস্ত করছেন, চিন্তা নেই, পরে দেবেন। ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। তাঁকেই বা টাকা দেবেন কীভাবে?‌ জিৎ নাকি বলেছেন, চিন্তা করো না, আগে ছবি হোক। টাকা নিয়ে পরে ভাববে।

এইসব আশ্বাসে তবু কিছুটা স্বস্তি। কিন্তু এতোদিন শুধু নায়ক থেকেছেন। ছবি বাণিজ্য করতে পারবেন কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয়নি। কিন্তু এবার তিনিই টাকা ঢালছেন। ফলে, লোকসান হলে নিজের পকেট থেকেই দিতে হবে। সেই লোকসানের ধাক্কা সামলে আর তিনি প্রযোজনা করতে রাজি হবেন কিনা, তা নিয়েও প্রশ্ন। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা