,

মানববন্ধন

1482241425262নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বাদে বাকী সবকটি উপজেলায় জাতীয়করণের জন্য ইতোমধ্যে কলেজ নির্বাচন করা হয়েছে। অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় এমপিওভুক্ত এই কলেজটি এখনো জাতীয়করণের তালিকাভুক্ত না হওয়ায় এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

ভৌত অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ জাতীয়করণের সব যোগ্যতাই আছে বলে উল্লেখ করে বক্তারা বলেন, কাজী মোহাম্মদ শফিকু ইসলাম কলেজ বিজয়নগর উপজেলার একমাত্র এমপিওভুক্ত পূর্নাঙ্গ কলেজ। যেখানে এইচএসসি, বিজ্ঞান, মানবিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), ৬টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এই কলেজটিতে বিজয়নগর উপজেলার প্রায় সকল ছাত্র-ছাত্রীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পার্শ্ববর্তী হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলার অনেক ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। এখানে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার। নিজস্ব জমির উপর নির্মিত কলেজটির রয়েছে ২টি ৩ তলা ও ১টি ২তলা ভবন। এছাড়া ছাত্র-ছাত্রী পরিবহনের জন্য রয়েছে ২টি বাস। এসময় কলেজটির জাতীয়করণের তালিকায় না আসার পিছনে স্বার্থানেষী একটি মহলের অপতৎপরতা রয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে