,

‘আমার জুতোর ভেতর ১ কেজি হেরোইন ছিল’

বিনোদন ডেস্ক : মাদক সেবনের কথা স্বীকার করেছেন এমন বলিউড তারকাদের মধ্যে একজন সঞ্জয় দত্ত। তিনি কোকেন এবং হেরোইন সেবন করতেন। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার পর মাদকসেবন ছেড়ে দেন এই অভিনেতা।

sunjay_dutta1482227164
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে মাদকসেবনের স্মৃতিচারণ করেন খলনায়কখ্যাত সঞ্জয়।

এ সময় সঞ্জয় দত্ত বলেন, ‘আমার মায়ের ক্যান্সারের চিকিৎসার সময় থেকে আমি মাদকসেবন করতাম। রকি (তার প্রথম সিনেমা) যখন তৈরি হয় তখন আমি এতটাই আসক্ত ছিলাম যে, বিমানে উঠার সময় আমার জুতোর ভেতর ১ কেজি হেরোইন ছিল। সেই বিমানে আমার সঙ্গে আমার দুই বোনও ছিল। ওই সময় বিমানবন্দরে এতটা কড়াকড়ি ছিল না। এখন বিষয়টি যখন চিন্তা করি, ভয়ে শিউরে উঠি। আমি ধরা পড়লে ক্ষতি ছিল না কিন্তু আমার বোনদের কী হতো? মাদকসেবন করলে পরিবারের কী হবে সেই চিন্তা আপনার থাকবে না।’

অস্ত্র মামলায় সাজা খেটে জেল থেকে বের হওয়ার পর এখনো কোনো সিনেমায় দেখা যায়নি সঞ্জয়কে। এ অভিনেতার পরবর্তী সিনেমা ভূমি। আগামী ৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা