,

সরাইলে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

sarail-picsongbordhona-20-12-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে চেয়ারম্যান অফিস সংলগ্ন মাঠে চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আকিজ উদ্দিন। সাংবাদিক রিয়াসাদ আজিম জহিরের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাবেক পরিদর্শক মোঃ হাবিব উদ্দিন ও ইউপি সদস্য মোঃ আলী রাজা। বক্তারা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিষয়ক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে দিক নির্দেশনা প্রদান করেন। পরে ইউপি চেয়ারম্যানের হাতে সংবর্ধনার সম্মাননা স্বারক তুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আক্তার বেগমকেও দেয়া হয় শুভেচ্ছা স্বারক। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তারা সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক,আমাদের ব্রাহ্মণবাড়িয়া .কম ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান বাবুলকে সম্মাননা স্বারক প্রদান করেন। এছাড়া সকল ইউপি সদস্যদেরকে সম্মাননা স্বারক দেয়া হয়। প্রধান অতিথি বলেন, সকলে মিলে কাজ করলে দ্রুত জনগনের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা