,

রুশ রাষ্ট্রদূত হত্যার পর আঙ্কারায় মার্কিন দূতাবাস বন্ধ

image-12861আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পর রাত না পোহাতেই সেখানে থাকা মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তার কারণে আঙ্কারায় মার্কিন দূতাবাস আগামী ২৪ ঘণ্টা সব কার্যক্রম বন্ধ রাখবে।

মার্কিন দূতাবাসের খুব কাছেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সারারাত ধরে সেখানে গোলাগুলির পর দূতাবাস কর্মীদের নিরাপত্তায় এটি বন্ধের ঘোষণা দেয়া হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে তিনটার সময় এক আততায়ী দূতাবাস এলাকায় ঢুকে গুলি চালায়্ যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দূতাবাসের নিরাপত্তায় থাকা কর্মকর্তারা পৌঁছানোর আগেই ওই ব্যক্তি আট রাউন্ড গুলি ছোঁড়ে পালিয়ে যায়।

নিরাপত্তার জন্য আঙ্কারা এবং ইস্তাম্বুলে দূতাবাসে কর্মরত সকল কর্মীকে আজ ছুটিতে থাকতে বলা হয়েছে।

জানা যায়, গতকাল অফ-ডিউটিতে থাকা এক তুর্কি পুলিশ কর্মকর্তার গুলিতে মৃত্যু হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা