,

রাষ্ট্রপতির কাছে এরশাদের পাঁচ প্রস্তাব

arsadনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ও সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঁচটি প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব প্রস্তাব দেন।

প্রস্তাবগুলো হলো-
১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন।
২. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান করা।
৩. নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় দেয়া।
৪. বর্তমানে সংসদেই এই আইন পাস করতে হবে এবং
৫. নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনা করতে হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য, নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগে বিধি-নিষেধ, চারিত্রিক স্বচ্ছতা।

এর আগে আজ (মঙ্গলবার) বেলা পৌনে ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে অন্যরা হলেন- গোলাম মুহাম্মদ কাদের, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে