,

নাসিক নির্বাচনে কারচুপি হলে আগুন জ্বলবে : দুদু

duduনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) কোনো ধরনের ভোট কারচুপি হলে সারা দেশে আগুন জ্বলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।
মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, গণবিরোধী সরকার ক্ষমতায় বসে দেশে রাজত্ব করছে। এই দেশে যত বিধ্বংসী নির্বাচন হয়েছে তার সবকিছু হয়েছে এই সরকার ও কাজী রকিবউদ্দীনের সহায়তায়। সরকার ভোট চুরি করে আর ইসি সেটা চেয়ে চেয়ে দেখে। গণবিরোধী এই সরকারের পক্ষে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমরা ইসিকে বলেছিলাম নির্বাচনের আগের দিন নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হোক। সেনা সদস্যরা থাকলে নির্বাচনী মাঠে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এই সেনাবাহিনী বিশ্বের সমগ্র দেশে সততার সাথে দায়িত্ব পালন করছেন। সেনা সদস্যরা থাকলে নির্বাচনী মাঠে কোনো ধরনের ভোট চুরি বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে