,

নাসিক নির্বাচনে আইভীই জিতবে : ওবায়দুল কাদের

kaderনিজস্ব প্রতিবেদক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীই জয়ী হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নারায়ণগঞ্জের বাতাস নৌকার পালেই লেগেছে, সেখানে আইভীই জিতবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নারায়ণগঞ্জে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলাফল অবশ্যই পাওয়া যাবে।

মন্ত্রী জানান, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ রয়েছে। সেখানে এখন নির্বাচনের বাতাস বইছে। নৌকার পালে হাওয়া লেগেছে। আর এটা এখন নারায়ণগঞ্জবাসীর মুখে মুখে।

নির্বাচনে আইভী জিতবেন, এমন আশা কীভাবে করছেন—জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, তিনটি বিষয়ের কারণে মনে করা হচ্ছে যে সেখানে আওয়ামী লীগের প্রার্থী জিতবে। এগুলো হলো আওয়ামী লীগের প্রার্থীর জনপ্রিয়তা, বর্তমান সরকারের উন্নয়ন এবং দলের সাংগঠনিক শক্তি। এ কারণেই তাঁদের বিজয় সুনিশ্চিত বলে মনে করেন মন্ত্রী।

নগরীতে নীরব বিপ্লব হতে পারে বলে বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নীরব বিপ্লব হলে তা নৌকার পক্ষেই হতে পারে। নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই করতে হবে।

এ নির্বাচনে শামীম ওসমানের ভূমিকা কী হবে—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেখানে দলের ভেতর কোনো বিভেদ নেই। নির্বাচন উপলক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে