,

ওয়াঙ্গেরিতে মাশরাফিদের সংবর্ধনা

wangeri-1স্পোর্টস ডেস্ক : ওয়াঙ্গেরিতে পা রেখে গতকাল ছুটির আমেজেই ছিল বাংলাদেশ দল। সেই ছুটির মধ্যেই রুয়াকাকা সৈকতে সময়টা কেটেছে দারুণ। সেখানে আনন্দময় সময় কাটিয়ে নিউজিল্যান্ড সফরের শুরুতেই বেশ ঝরঝরে গোটা দল।
কোবহাম ওভালে আজ অনুশীলন করে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীতআজ আরও একটা বড় ব্যাপার ঘটেছে। ওয়াঙ্গেরির মেয়রের সংবর্ধনা পেয়েছে বাংলাদেশ দল। সকালে ওয়াঙ্গেরির কোবহাম ওভালে ঘাম ঝরিয়েই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় তারা। অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্য অনুযায়ী নেচে-গেয়ে বরণ করে নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলকে।
অনুশীলনের সময় খুদে ভক্তদের অটোগ্রাফের আবদার মেটাচ্ছেন তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীতএই কোবহাম ওভালেই কাল একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলার কথা দলের। এই অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নতুন করে পরিচয় ঘটবে তাদের। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের রসদটা ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডেতে কাজে লাগাতে মরিয়া এখন হাথুরুসিংহের দল। প্রথম আলো

ওয়াঙ্গেরির মেয়রের সংবর্ধনায় ঐতিহ্যবাহী এই নাচ দিয়েই বরণ করা হয় বাংলাদেশ দলকে। ছবি: সংগৃহীত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা