,

বার্লিনে ট্রাক হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১২

trackআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বার্লিন শহরের এক জনাকীর্ণ বাজারে ট্রাক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন।

তাদের বার্লিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা একটি হামলার মতো।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে এ ট্রাক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মান পুলিশ বলছে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। তবে তার জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ। এছাড়া তার এক সঙ্গী নিহত হয়েছে।

পুলিশ আরও জানায়, ভিডিও ফুটেজের দৃশ্যে এটি সুপরিকল্পিত হামলা বলে মনে হয়। হামলাটির পর সেখানে জনগণ আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আসন্ন বড়দিন উপলক্ষে ওই বাজারে (ক্রিস্টমাস মার্কেটে) একটি ট্রাক জনতার ওপরে চালিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রুসটন নামের এক পর্যটক জানান, আক্রমণ করার সময় ট্রাকের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

উল্লেখ্য গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে একটি উৎসবের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যা করা হয়। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী ট্রাকচালক। এই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। বার্লিনের হামলার ভিডিওচিত্র ফ্রান্সের ওই হামলাকে মনে করিয়ে দিচ্ছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে