,

মিস ওয়ার্ল্ড পুয়ের্তো রিকোর ডেল ভ্যালে

 

বিনোদন ডেস্ক :ক্যারিবীয় দ্বীপ দেশ পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফানি ডেল ভ্যালে ৬৬তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে অনুষ্ঠিত জমকালো এ প্রতিযোগিতায় ১১৭ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি মিস ওয়ার্ল্ড মুকুট জয় করেন। প্রতিযোগিতার প্রথম রানার আপ হন ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ। তৃতীয় হন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। সেরা দশে আছেন চীন, বেলজিয়াম, ঘানা, যুক্তরাষ্ট্র, কোরিয়া ও ব্রাজিলের সুন্দরীরা। বিবিসি, আলজাজিরা।

1482168586
উজ্জ্বল বাদামি চোখ ও গাঢ় বাদামি চুলের অধিকারী ডেল ভ্যালে একাধারে স্প্যানিশ, ইংলিশ ও ফারসি ভাষায় কথা বলতে পারেন। ১৯ বছর বয়সী এই সুন্দরী পড়াশোনা করছেন ল অ্যান্ড কমিউনিকেশনে।

টানটান উত্তেজনার মধ্যে যখন মিস ওয়ার্ল্ডের নাম ঘোষণা করা হয় তখন ডেল ভ্যালে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। বিস্ময়ের সঙ্গে উত্ফুল্লে মেতে ওঠেন। এরপরই মুকুটটি পরিয়ে দেন গতবারের বিজয়ী স্পেনের সুন্দরী মিরাইয়া লালাগুনা।
জয়ের পর তিনি বলেন, এটা আমার ও দেশের জন্য অবশ্যই সম্মানের। সেই সঙ্গে আমার জন্মভূমির প্রতিনিধিত্ব করার দায়িত্ব বেড়ে গেল। ছোট এই দ্বীপ দেশটি থেকে ডেল ভ্যালে দ্বিতীয় প্রতিযোগী যিনি বিশ্বসুন্দরীর মুকুট পরলেন। ইতোপূর্বে ১৯৭৫ সালে উইলিনিয়া মার্সিড এ মুকুট জয় করেন।
এই ৬৬টি প্রতিযোগিতায় পুয়ের্তো রিকো ১৭তম দেশ যারা একাধিকবার বিশ্বসুন্দরী হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য পাঁচবার, ভারত পাঁচবার, যুক্তরাষ্ট্র তিনবার, জ্যামাইকা তিনবার, আইসল্যান্ড তিনবার, জার্মানি দুইবার ও অস্ট্রেলিয়া দুইবার বিশ্বসুন্দরী হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ২০১৩ সালের মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও জেসন কোক।
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার স্টেফানি ডেল ভ্যালের অবশ্য ২০১৬ সালে এটি চতুর্থ প্রতিযোগিতার মুকুট। এ ছাড়া তিনি জয় করেন মিস ওয়ার্ল্ড ক্যারিবিয়ান, মিস মুন্ডো ডি পুয়ের্তো রিকো ও মিস তোয়া বাযা মুন্ডোর মুকুট। যুক্তরাজ্যের এরিক মরলি ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু করেন। এরপর প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রতিযোগিতা। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তার স্ত্রী জুলিয়া মরলি প্রতিযোগিতা আয়োজনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে