,

রোহিঙ্গা সংকট সমাধানে ‘আরো’ সময় চান সু চি

MYANMAR-BANGLADESH-ASEAN-UNREST-POLITICSআন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে আরো সময় চেয়েছেন মিয়ানমারের শান্তিতে নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সু চি। দেশটির রাখাইন প্রদেশে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও ক্ষোভের প্রেক্ষাপটে, সু চি সোমবার আসিয়ান জোটভুক্ত দেশগুলোর মন্ত্রীদের সাথে ইয়াঙ্গুনে এক বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে তিনি বলেন, রাখাইন প্রদেশে ত্রাণকর্মীদের ঢুকতে দেওয়া হবে, কিন্তু তারা সব জায়গায় যেতে পারবে না। আরাকানের যে সমস্ত জায়গায় রোহিঙ্গাদের হত্যা এবং ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, সে সব জায়গায় প্রবেশাধিকারের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার চাপে সু চি এই বিষয় নিয়ে কথা বলেছেন। রোহিঙ্গা সংকটকে সু চি ‘মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়’ বলে মনে করেন। এর আগে তিনি এই বৈঠকটি করতেই রাজি ছিলেন না বরং মুসলিম ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগ করেন।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এটি একটি জটিল বিষয় এবং এর নিষ্পত্তি করার জন্য তার সরকার যা করছে তার সুফল পেতে সময় লাগবে। এক লক্ষের মতো রোহিঙ্গা মুসলিমদের কাছে ত্রাণ পৌঁছে দেবার ব্যাপারে কোন বড় অগ্রগতি হয় নি। সু চি শুধু বলেছেন, ত্রাণ পৌঁছে দেবার প্রয়োজনীয় সুযোগ দেয়া হবে। তবে যেসব জায়গায় সেনারা হত্যাকাণ্ড ও ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে সেইসব জায়গায় যাওয়ার ‍সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে