,

বিশ্বের সবচেয়ে অজ্ঞ দেশের তালিকা, সবার ওপরে ভারত

faruqui-ignorant-countries-550x390নিজের দেশ সম্পর্কে জনগণের জানাশোনার ব্যাপ্তির উপর ভিত্তি করে একটি সমীক্ষা চালানো হয়েছে এবং এর ভিত্তিতে সবচেয়ে অজ্ঞ দেশের একটি তালিকা করা হয়েছে। ইপসোস মোরি নামের একটি প্রতিষ্ঠান ১৬ থেকে ৬৪ বছর বয়সী ২৭ হাজার ২৫০ জন ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে ইনডেক্স অব ইগনোরেন্স বা অজ্ঞতার তালিকা ২০১৬ প্রকাশ করেছে। গত সেপ্টম্বর ও নভেম্বর মাসে ৪০টি দেশে এসব সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রতিটি দেশ থেকে মোটামুটি ৫০০ থেকে ১০০০ লোকের সাক্ষাৎকার নেয়া হয়।
সাক্ষাৎ দানকারী ব্যক্তিদেরকে তাদের নিজ দেশের জনসংখ্যা, স্বাস্থ্যখাতে ব্যয়, বাড়ির মালিকানা এবং মুসলমানদের অনুপাতসহ নিজের সমাজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়। এরপর যেসব জবাব পাওয়া গেছে তার ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়।
ফলাফলে দেখা যায়, নিজ দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেই বেশিরভাগ লোকের ধারণা প্রত্যাশিত মাত্রার চেয়ে সামান্য। বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্র অনেক স্বল্পোন্নত দেশের তুলনায় সবচেয়ে অজ্ঞ দেশের তালিকার উপরের দিকে স্থান পেয়েছে।
অন্যদিকে পুরোপুরি উন্নত নয় এমন দেশ মালয়েশিয়া সবচেয়ে কম অজ্ঞ ১০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। সবচেয়ে অজ্ঞ দেশের তালিকায় সবার উপরে আছে ভারত। এরপর যথাক্রমে রয়েছে চীন, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কানাডা, মন্টেনেগ্রো, রাশিয়া ও সার্বিয়া।
সবচেয়ে কম অজ্ঞ ১০টি দেশের মধ্যে যথাক্রমে রয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নরওয়ে এবং সুইডেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি