,

বিমানের নিরাপত্তায় ছাগল জবাই

আন্তর্জাতিক ডেস্ক : বিমানের নিরাপত্তা কামনায় বিমানবন্দরে একটি ছাগল জবাই দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। রোববার রাজধানী ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এটিআর-৪২ ফ্লাইটের পাশে পিআইএ`র কর্মীরা সদকা হিসেবে ওই ছাগলটি জবাই দেয়।

goat1482151286
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, গত ৭ ডিসেম্বর হ্যাভেলিয়ান এলাকায় একটি এটিআর-৪২ বিমান বিধ্বস্ত হয়। এতে ৪৭ জন আরোহী নিহত হয়। এ দুর্ঘটনার পর যান্ত্রিক পরীক্ষার জন্য পিআইএ`র সবগুলো এটিআর-৪২ বিমানের উড্ডয়ন বন্ধ রাখা হয়।

রোববার একটি এটিআর-৪২ উড্ডয়নের শুরুতেই যাত্রীদের কল্যাণ কামনা করে বিমানবন্দরে পশু জবাই দেয়া হয়। পরে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিমানটি মুলতানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নির্ধারিত সময়েই এটি যাত্রী নিয়ে আবার নিরাপদে ইসলামাবাদ ফিরে আসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা