,

সঙ্কট নিরসনের দ্বার উন্মোচিত হয়েছে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কট নিরসনের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।সোমবার সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

image-11655

মওদুদ আহমদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে। এ দ্বার উন্মোচিত থাকলে সবাই এর সুফল পাবে।

রবিবার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনার হিসাবে কারো নামের তালিকা দেয়া হয়েছে কি না, জানতে চাইলে মওদুদ বলেন, নামের তালিকা দেয়া হয়েছে। যতজন প্রয়োজন, ততজনেরই নাম দেয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা যাবে না।

রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাব পুরোপুরি মেনে নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব নয়। তবে আমরা আশা করছি, রাষ্ট্রপতির সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার (১৮ ডিসেম্বর) প্রথম দিনেই বিএনপির সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা