,

হলিউডের ছবিতে কাজ করবেন শিনা?

photo-14বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা শিনা চৌহান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখানে হলিউডের কয়েকজন পরিচালকের সঙ্গে দেখা করবেন বলে জানান শিনা।

এনটিভি অনলাইনকে শিনা চৌহান বলেন, ‘আমি হলিউডের চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। হলিউডের বিভিন্ন প্রোডাকশন হাউসে পরিচালকদের সঙ্গে আমার মিটিং রয়েছে। আশা করছি, শিগগির একটা সুখবর সবাইকে জানাতে পারব। আপাতত আর কিছু জানাতে চাই না।’

হলিউডের চলচ্চিত্রের কাজের পাকা কথা না জানালেও অন্য কাজের খবর জানালেন শিনা। বললেন, ‘লস অ্যাঞ্জেলেসে আমি কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর শুটিং করব। কিছু সেলিব্রেটি ইভেন্টে আমার যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া অনেক ঘোরাঘুরিও করতে চাই।’

শুটিংয়ের বাইরেও শিনা আর একটা কাজ করবেন বলে জানালেন। যুক্তরাষ্ট্রের তরুণদের মানবাধিকার সম্পর্কে ধারণা দেবেন তিনি। দক্ষিণ এশিয়ার ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন শিনা। পৃথিবীর যেকোনো দেশে গেলেই নাকি শিনা কাজের ফাঁকে মানবাধিকার নিয়ে তরুণদের সঙ্গে কথা বলেন।

শিনা চৌহান ভারতীয় অভিনেত্রী হলেও বাংলাদেশেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে তিনি যেমন সবার নজর কেড়েছেন, তেমনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে তাঁর চলচ্চিত্র ‘কৃষ্ণগহ্বর’। এবার দেখা যাক, হলিউডের ছবিতে শিনা কবে কাজ করছেন?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা