,

নিউজিল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছেন টাইগাররা

1482126604স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াল কন্ডিশনিং ক্যাম্পের পর নিউজিল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছে মাশরাফি তাসকিনরা।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমনটাই জানান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে উচ্ছাস করছেন টাইগাররা। কেউবা সেলফি তুলছেন, কেউ মেতে উঠছেন খুনসুটিতে।

তাসকিনের লাইভ ভিডিওতে আসেন মাশরাফি, সাকিব, মুস্তাফিজরাও। রিয়াদ, রুবেল তাসকিনের লাইভের মাধ্যমে কথা বলেন ভক্তদের সঙ্গে।

ভিডিও শেষে দেশবাসীর কাছে দোয়া চান তাসকিন। যেন টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে ভালো ফলাফল নিয়ে আসতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ টাইগারদের।

এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা