,

আইভীকে সমর্থন করলো জাতীয় পার্টি

narayanganj-1নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি। আজ সোমবার বেলা একটার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী বলেন, আইভী নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাঁকে সমর্থন দিয়েছেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আছেন। আমরা সবাইকে আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ।

এর আগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোট চান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে