,

ইসিকে কলঙ্কের বোঝা না বাড়ানোর আহ্বান রিজভীর

33019-untitled-16নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শেষ বেলায় নির্বাচন কমিশনকে (ইসি) কলঙ্কের বোঝা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় ক‍যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, তাদের (ইসি) অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো দেশে-বিদেশে কলঙ্কিত হিসেবেই চিহ্নিত হয়ে আছে। সুতরাং এ কমিশনের অধীনে অন্তত শেষ নির্বাচনটি যেন সুষ্ঠু হয় সে উদ্যোগই কমিশনের গ্রহণ করা উচিৎ। বিদায় বেলায় আর কলঙ্কের বোঝা না বাড়ানোই ভালো।

ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে রিজভী বলেন, রাষ্ট্রপাতি বিএনপির ১৩ প্রস্তাবনাকে সাধুবাধ জানিয়েছেন। এটা গণতন্ত্র প্রতিষ্ঠায় আলোর রেখা। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন। এই প্রস্তাবে নীতির ব্যত্তয় ঘটলো কোথায়?

ওবায়দুল কাদেরের বক্তব্য দুঃখজনক উল্লেক করে তিনি বলেন, তিনি ছাত্র রাজনীতি করতেন। আমরা দেখেছি। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না।

রিজভী আরো বলেন, রাষ্ট্রপতির কাছে বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে সেখানে কোথাও লিখা নেই যে শুধু বিএনপির প্রস্তাবনা মানতে হবে। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি দল তারা কখনোই নীতি-নিয়মের উপর নির্ভর নয়। তারা নীতি নৈতিকতা বিশ্বাস করে না। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে। তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে  না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে। মক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, আসাদুল করিম শাহিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের