,

বউ বিষয়ে সুখবর!

japan_wifeঅনলাইন ডেস্ক : একাকিত্বে ভোগা পুরুষদের জন্য সুখবর দিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান। তারা ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করেছে।

এই অভিনব স্ত্রী তৈরি করেছে ভিনক্লু নামে একটি কোম্পানি। তাদের এই স্ত্রীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। যে ‘স্বামী’কে টেক্সট মেসেজও পাঠাতে পারবে। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য জাপানি অবিবাহিত তরুণরা। তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব একটি বড় সমস্যা বলে মনে করা হয়।

এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। সে স্বামীকে ঘুম থেকে জাগাবে, ‘গুড মর্নিং’ বলবে। জানিয়ে দেবে আজকের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাবার আগে বিদায় জানাবে।

স্বামী যখন কফি খাবে, তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে। যখন স্বামী অফিসে কাজ করবে, তার ফাঁকে ফাঁকে নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে।

ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে ২ হাজার ৭০০ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে।

তবে এটা নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন, এটা তরুণদের অসামাজিক করে তুলবে।

কিন্তু অন্য অনেকে বলছেন, এটি একাকিত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা