,

৩৯ আরোহী নিয়ে এবার রাশিয়ার সামরিক প্লেন বিধ্বস্ত

1134313আন্তর্জাতিক ডেস্ক : ৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক প্লেন সাইবেরিয়ায় বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুর্ঘটনায় ৫ জন বেঁচে যাওয়ার খবরও জানা গেছে।

তবে বাকিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে প্রাথমিক কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা