,

ক্রিকেট থেকে দুর্নীতি মুছে ফেলা সম্ভব নয় : বাট

image-537স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ে জড়ানোর দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন পাকিস্তানের সালমান বাট। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। তার জীবনের অভিজ্ঞতা থেকে পাকিস্তানের মনে হয়েছে, ক্রিকেটকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা কখনোই সম্ভব নয়। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আইসিসি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসিসির এমন প্রচেষ্টার প্রশংসা করেছেন সালমান বাট।

গত বছরের সেপ্টেম্বরে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করা বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, আমি নিজের দেখা থেকে বলছি, এর পুরো বিনাশ সম্ভব নয়। কারণ, এতে জড়িয়ে পড়তে শুধু একটি দুর্বল মুহূর্ত লাগে। একটি ভুল সিদ্ধান্ত আপনাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলবে।

ক্রিকেটকে কলুষমুক্ত রাখতে সালমান বাট নিজেও লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আবার ক্রিকেটে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বাট।

তিনি বলেন, ক্রিকেটে আরেকবার সাফল্যের স্বাদ নিতে পারার সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। আমি জানি, ছয় বছর আগে যা হয়েছে এর জন্য আমার মনে সত্যিকারের অনুশোচনাবোধ আছে। এখন জাতীয় দলে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

সালমান বাট বলেন, আমি প্রার্থনা করি যাতে পাকিস্তানের হয়ে খেলতে পারার আরেকটা সুযোগ পাই। আর যা করেছি, তার প্রায়শ্চিত্ত করার জন্য বড় কিছু যাতে করতে পারি।

২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন। বাটই ছিলেন সেই সফরে পাকিস্তান দলের অধিনায়ক। ২০১১ সালের গোড়ার দিকে তারা দোষী প্রমাণিত হন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আমির জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বাট ও আসিফ আরেকটি সুযোগের অপেক্ষায় আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে