বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিশ্ব সুন্দরী স্টেফানি দেল ভালে

Miss World 2015 Mireia Lalaguna of Spain crowns Miss Puerto Rico Stephanie Del Valle during the Miss World 2016 pageant at the MGM National Harbor December 18, 2016 in Oxon Hill, Maryland.   / AFP / ZACH GIBSON        (Photo credit should read ZACH GIBSON/AFP/Getty Images)

অনলাইন ডেস্ক : স্টেফানি দেল ভালের মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী মিরিয়া লালাগুনা।
এবছরের বিশ্ব সুন্দরী নির্বাচিত হয়েছেন পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে। গতকাল রোববার সন্ধ্যায় আমেরিকার এম জি এম ন্যাশনাল হারবার রিসোর্টে তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী মিরিয়া লালাগুনা।

প্রতিযোগীতায় শীর্ষ পাঁচে ছিল কেনিয়া, ফিলিপিন্স, পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক এবং ইন্দোনেশিয়া। ফাইনালে মিস ডোমিনিকান রিপাবলিক ইয়েরিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ এবং মিস ইন্দোনেশিয়া নাতাশা ম্যানুয়েলাকে হারিয়ে বিশ্ব সুন্দরীর মুকুট ওঠে স্টেফানির মাথায়।

১৯ বছর বয়সী স্টেফানি নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির কলা অনুষদের ছাত্রী। ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ ভাষায় দক্ষ। পড়াশোনা শেষ করে হলিউডে নাম লেখানোর ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।তবে এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ঘিরে কম বিতর্ক হয়নি।

কানাডার হয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন চীনা বংশোদ্ভূত অ্যানাস্তেসিয়া লিন। চীনে জন্ম হলেও, মাত্র ১৩ বছর বয়স থেকে কানাডায় বাস করছেন তিনি। গত বছর মিস কানাডা হয়েছিলেন।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি।

আয়োজকরাদের তরফে বারবার সাবধান করা হয় তাকে। চীনের বিরুদ্ধে মুখ খুলে এর আগেও সমস্যায় পড়েছিলেন তিনি। গত বছর চীনেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। কিন্তু তাঁকে ভিসা দিতে অস্বীকার করে বেইজিং।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ