,

জর্ডানে গুলিতে পর্যটকসহ নিহত ১০

imageআন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের দক্ষিণের শহর কারাকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কানাডীয় পর্যটক, পুলিশসহ ১০ জন নিহত হয়েছেন। পরে কয়েক ঘণ্টা ধরে চলা জিম্মি নাটকের অবসানে নিরাপত্তাকর্মীদের গুলিতে চার হামলাকারীও নিহত হয়।

স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা জানান, গতকাল ওই হামলায় পুলিশ ও সাধারণ মানুষসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জর্ডানের নিরাপত্তা বাহিনী বলছে, নিহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য, কানাডীয় এক নারী পর্যটক ও জর্ডানের দু’জন সাধারণ নাগরিক রয়েছেন।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। হামলায় আরেক কানাডীয় আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীরা তাদের জিম্মি করে রাখে। কয়েক ঘণ্টা ধরে পার্বত্য নগরী কারাকের একটি প্রাচীন দুর্গে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময় চলে। এতে চার হামলাকারী নিহত হয়।

তবে হামলায় প্রাথমিকভাবে কোনো জঙ্গি দলের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীতে জর্ডানের সেনারাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা