,

বুফনের ২০০ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড

 

স্পোর্টস ডেস্ক :বুফনের ২০০ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ডঅনলাইন ডেস্ক : ৩৮ বছর বয়সী ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আটত্রিশেও চির তরুণ জিয়ালুইনজি বুফন দলের পক্ষে সর্বশেষ বাধা হয়ে দাঁড়িয়ে দলের হয়ে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন।

1482071493

জুভেন্টাসের এই ইতালিয়ান গোলরক্ষক সবমিলিয়ে ২০০ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড গড়েছেন। শনিবার রাতে সিরিআ লিগে রোমাকে ১-০ গোলে হারিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির হয়ে খেলেছেন ৫৯৯টি ম্যাচ। এর মধ্যে ২০০ ম্যাচেই নিজের জাল অক্ষত রেখেছেন।

উল্লেখ্য, বুফন ৮ বার সিরিআ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন, যা একটি রেকর্ড। ইতালির ২০০৬ বিশ্বকাপ জিতার পর তিনি ইয়াশিন পুরস্কারও জিতেন। এছাড়া তিনি প্রতিযোগিতার সেরা দলেও জায়গা করে নেন। বুফনই একমাত্র গোলরক্ষক যিনি উয়েফা বছরের সেরা ক্লাব ফুটবলার পুরস্কার জিতেছেন।

এছাড়া তিনি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেন এবং ২০০৩, ২০০৪ ও ২০০৬ সালে উয়েফা বর্ষসেরা দলে জায়গা পান। ২০০৬ ও ২০০৭ সালে তিনি ফিফা প্রো বিশ্ব একাদশে জায়গা পান।

একজন গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশিসংখ্যক (৫ বার) বিশ্বকাপে অংশগ্রহণ করার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ইতালির অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন।।
– See more at: http://www.shokalerkhobor24.com/details.php?id=53510#sthash.foPxV4DM.dpuf

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা