,

শাহরুখ-সাইফ-আমিরকে হিন্দু বানাবেন,বিস্তারিত

বিনোদন ডেস্ক :বলিউড সাম্রাজ্যের তিন খান-শাহরুখ, সাইফ আলী ও আমিরকে হিন্দু বানানো হবে। ঘোষণা দিলেন বিজেপি নেতা ওম স্বামী।

amir-binodon69-1

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ হাজির হয়ে ‘স্বঘোষিত ধর্মগুরু’ এ ঘোষণা দেন। ঘোষণার পরপরই বিষয়টির ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর বরাত দিয়ে শুক্রবার রাতে সংবাদ প্রকাশ করে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওম স্বামী চলতি পথে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।
এক পর্যায়ে ক্যামেরার পেছন থেকে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, শাহরুখ খান, সাইফ আলী খান ও আমির খানের বিষয়ে তিনি কী ভাবেন? জবাবে তিনি বলেন, প্রথমে খানদের বোঝানো হবে। তাতেও যদি তারা না বোঝে তাহলে অপহরণ করে হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করবো।

স্বঘোষিত ধর্মগুরুর মতে, খানরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে করেছেন তাই তাদের হিন্দু হতে হবে।

বিতর্কিত এ নেতা মনে করেন, শুধু সুখের জোয়ারো গা ভাসানোর জন্য মনসুর আলী খানকে শর্মিলা ঠাকুর এবং সাইফ আলী খানকে কারিনা কাপুর বিয়ে করেছেন। আর হিন্দু নারীর সঙ্গ পাবার লোভে তাদের বিয়ে করেছেন নবাব বংশের এ দু’মুসলমান।

শাহরুখ-গৌরি দম্পতি নিয়েও একই মন্তব্য করেন বিজেপির এ বিজ্ঞ নেতা। তিনি বলেন, শাহরুখ খান যে বিখ্যাত হবেন, তা আগে থেকেই জানতেন গৌরি। তাই টাকার লোভে শাহরুখকে বিয়ে করেন তিনি।

ওই ভিডিওতে তিনি আরো জানান, মুসলমান পুরুষরা তাদের হিন্দু সঙ্গীদের ভালোবাসেন না। শুধু এদের দিয়ে তারা কামনা-লালসা পূর্ণ করেন। যদি তারা সঙ্গীদের এতোই ভালোবাসেন তাহলে হিন্দু ধর্ম গ্রহণ করে দেখাক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা