,

পুরো পারিশ্রমিক দিয়েও শাকিব খানকে দিয়ে ছবি থেকে বাদ দিলেন পরিচালক

বিনোদন ডেস্ক :খবর হলো আগামী ফেব্রুয়ারি থেকে ‘রংবাজ ২’ শিরোনামের নতুন ছবি শুরু করছেন এই পরিচালক। আর সেই ছবিতে শাকিবকে পারিশ্রমিক দেয়ার পরেও বাদ দিচ্ছেন তিনি। শাকিব খানের পরিবর্তে পরি আরিফিন শুভকে নেওয়া হচ্ছে। আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি।

sakib-binodon69-1

‘রংবাজ ২’ ছবির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিচালক খোকন বর্তমানে পরিচালক সমিতির নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন। ফলে শুটিং আগামী ফেব্রুয়ারিতে পিছিয়ে নেওয়া হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এবং সজল-মাহি অভিনীত ‘হারজিৎ’ ছবিটির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে। জানুয়ারিতে আবার এই ছবির শুটিং শুরু হবে।

বদিউল আলম খোকন বলেন, শাকিব বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই। তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন, তার কথা মতো আমরা কিছুই জানি না। তাই তাঁকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না। এটা আমার একটি প্রতিবাদ। শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সে ভালো অভিনেতা এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে তার মতো কোনো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু তাঁকে নিয়ে আমি কাজ করবো না। কারণ সে নিজের অস্তিত্বকে অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা