বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে!

putin-russia-world-war-uk-cyber-550x326তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে। সাইবার মহাকাশে যুদ্ধ চলছে এবং বিভিন্ন দেশ এমনভাবে সমরাস্ত্রের মজুদ গড়ে তুলছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। এর ফলে সৃষ্ট শীতল যুদ্ধ ২০১৭ সাল নাগাদ সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। এতে করে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে।
ভøাদিমির পুতিনের আস্ফালন, চীনের যুদ্ধংদেহী মনোভাব এবং ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার প্রেক্ষাপটে এমনকি সুইডেনের মতো শান্তিপ্রিয় দেশও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে।
ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের সাইবার যোদ্ধাবাহিনী এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সামরিক কমপিউটার হ্যাক করতে এবং সেগুলো অচল করে দেয়ার কাজ শুরু করেছে।
ব্রিটেন রাশিয়ার সাইবার যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে এবং প্রধানমন্ত্রী থেরেসা মে এরইমধ্যে ব্রিটেনের বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন তৎপরতার বিষয় নিয়ে তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে, মস্কো ব্রিটেনের বিরুদ্ধে একধরণের প্রচারণামূলক ও বদলি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস ও ডেইলি এক্সপ্রেসের অনলাইন সংস্করণের খবরে বলা হয়, রাশিয়ার এসব কর্মকা-ের পাল্টা ব্যবস্থা হিসাবে ব্রিটেনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেয়া হবে সে সম্পর্কে নিরাপত্তা বিশেষজ্ঞরা ঐকমত্যে পৌঁছেছেন। পাশ্চাত্যকে অস্থিতিশীল করার পুতিনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে ব্রিটিশ সরকারের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে মস্কোই সাইবার হামলা, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে ব্রিটিশ বিশেষজ্ঞরা মনে করেন।
আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের ক্ষমতায় আরোহনের পর তিনি রাশিয়ার দৃর্বৃত্তপনার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পূর্ব ইউরোপে পুতিনের প্রভাববলয় বিস্তারের সুযোগ দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
এদিকে সুইডেন তার স্থানীয় কর্তৃপক্ষকে এই বলে সতর্ক করেছে যে, যে কোনও মুহূর্তে সহিংসতা ঘটতে পারে। দেশটি তার প্রতিবেশী রাশিয়ার বাল্টিক এলাকার কাছে গটল্যান্ড দ্বীপে সৈন্য মোতায়েন করেছে।
সুইডেন তার প্রতিবেশী বাল্টিক অঞ্চলের ন্যাটো জোটভুক্ত দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্টোনিয়াকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, দেশগুলি রাশিয়ার ক্রোধের শিকার হতে পারে।
সুইডেনের সিভিল কনটিনজেনসিজ এজেন্সির ম্যাগনাস ডাইবার্গ-এক বলেন, “নতুন যেটা ঘটছে সেটা হলো, আমাদের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। আর সেজন্যই আমাদের যুদ্ধ ও সংঘাতের বিষয়ে প্রস্তুত থাকতে হবে।”
রাশিয়ার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা থেকে প্রথম আঘাত সামাল দিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ১১টি ন্যাটো দেশের চার হাজার সৈন্য লিথুয়ানিয়ায় মোতায়েন করা হয়েছে। এসব সৈন্য পুতিনের আগ্রাসন থেকে ইউরোপের পূর্বাঞ্চলকে রক্ষার জন্য প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা করছে এবং ‘লৌহ তরবারি’ নামে পরিচিত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ন্যাটোর সৈন্য মোতায়েনের জবাবে মস্কো পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সার্বভৌম ভূখ- কালিনিনগ্রাদে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, “রাশিয়ার সীমান্তে ন্যাটোর সামরিক সম্প্রসারণ থেকে আত্মরক্ষায় যা যা করা দরকার মস্কো সেটাই করছে।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে প্রেসিডেন্ট ওবামা এরইমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডেও হাজার হাজার সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সেখানে এক হাজার ছয়’শ ট্যাংক পাঠানো হয়েছে। এছাড়া, পোল্যান্ড বেলজিয়াম ও জার্মানিতে আরও সমরাস্ত্র পাঠানোর পরিকল্পনাসহ ন্যাটোর সামরিক শক্তি বাড়নোর লক্ষ্যে মার্কিন কংগ্রেস ইতিমধ্যে দুই হাজার ৭০০ কোটি ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে।
ইউরোপে ন্যাটো সৈন্যের সংখ্যা বর্তমানে আগের যে কোনও সময়ের চেয়ে বেশি।
নেদারল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক প্রধান জেনারেল টম মিডেনড্রপ বলেছেন, “রাশিয়ার সামরিক তৎপরতা কেবল আমাদের পূর্বাঞ্চলের মিত্রদের জন্যই নয়, আমাদের সবার জন্যই উদ্বেগের বিষয়।”
সূত্র: সানডে ও ডেইলি এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ