,

বিজয় মেলা : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবে- শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম

15645038_1191023987661334_707280974_nনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি মুক্তিযুদ্ধের বিজয় মেলার সম্মানিত অতিথিদের খেলাঘরের নির্ধারিত স্কার্প পড়িয়ে শুরু হল ২য় দিনের অনৃুষ্ঠান। রবিবার রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটির মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংংলাদেশ সরকারের সাবেক সচিব নেভাল কমান্ডো মোঃ শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম । মুক্তিযুদ্ধকে সবসময় স্মরণ রাখতে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অজ্ঞত রাখতে এই বিজয় মেলা সর্বক্ষেত্রে অতুলনীয়, বিজয় মেলার অনুষ্ঠানগুলোই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবে প্রদান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য সকলকে একত্রে কাজ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার । খেলাঘর জেলা কমিটির উপদেষ্টা গীতেন চক্রবর্তী এর সভাপতিত্বে ও খেলাঘর জেলা কমিটির সদস্য সিহানুর ইসলাম সৌরভের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার আলহাজ¦ হারুন-অর- রশিদ, ব্রাহ্মনবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী।

 

অনুষ্ঠানে সকল বিশেষ অতিথিগণ খেলাঘরের মুক্তিযুদ্ধের এই বিজয় মেলাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, তাদের দেশ প্রেমকে জাগ্রত করার একটি ভাল উদ্যোগ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সেভাল কমান্ড (জ:) শাহজাহান সিদ্দীকি বীর বিক্রম, ক্যাপ্টেন অব: আব্দুল হক ভ’ইয়া বীর বিক্রম, সুবেদার (অব:) অবসর গোলাম মোস্তফা খানা বীর বিক্রম, নায়েক (অব:) সাইদুল হক বীর বিক্রম, ল্যাফট নায়ক (অব:) আবু সালেক বীর বিক্রম, শহিদুল হক ভ’ইয়া বীর বিক্রম এই ৬ জনের হাতে সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন এবং ৭২ জন জে এস সি সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও সংবর্ধনা শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে