,

ওয়ানডে সিরিজ খেলতে পারবেন মুস্তাফিজ?

photo-1482072573স্পোর্টস ডেস্ক : গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে ছিলেন এই বাঁ-হাতি পেসার। এই চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। খেলতে পারেননি ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

দীর্ঘদিন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পর নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরেছেন মুস্তাফিজ। দলে ফিরলেও কাটার-মাস্টারকে নিয়ে ঠিকই গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন তিনি? অস্ট্রেলিয়ায় দুটি অনুশীলন ম্যাচের একটিতেও খেলতে না পারায় এই গুঞ্জনের ডাল-পালা আরো মেলতে থাকে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করে বলতে পারছেন না, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজ খেলতে পারবেন কি না। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি মুস্তাফিজকে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শতভাগ ফিট না হলে এই সিরিজের তিনটি ওয়ানরডেতে তাঁর খেলা নাও হতে পারে। তা ছাড়া পুরোপুরি ফিট না হলে তাঁকে খেলানো ঝুঁকিপূর্ণ হবে। তারপরও শেষ পর্যন্ত অপেক্ষায় থাকব আমরা।’

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা