,

‘প্রসবের একমাস পরেই ফিরব আমি’

karinaবিনোদন ডেস্ক : সাধারণত সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের শরীর মুটিয়ে যায়। তার ওপর ধকলটাও কম যায় না।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নায়িকারা সন্তান প্রসবের পর রূপালি পর্দায় ফিরতে বেশ খানিকটা সময় নেন। তবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, প্রসবের এক মাসের ভেতরেই নাকি অভিনয়ে ফিরবেন তিনি!

ডিসেম্বরের শেষের দিকে প্রথম সন্তান প্রসবের কথা রয়েছে কারিনা কাপুর খান-এর। তবে এরই মধ্যে সাইফিনার সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বলিউড। সম্প্রতি গর্ভবতী অবস্থায় ‘লাক্স গোল্ডেন রোজ এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানে উপস্থাপক অর্জুন কাপুর তাকে জিজ্ঞাসা করেন, কবে ‘হাই হিল’ এ প্রত্যাবর্তন করবেন তিনি।

এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, “আমি প্রসবের একমাস পরেই ফিরব আগের মতো!” এ সময় অর্জুনকে ঠাট্টা করে কারিনা আরও বলেন, “তুমি তো ‘কি অ্যান্ড কা’ তে আমার স্বামী ছিলে। তোমারই উচিত হাই হিলে থাকা, আমার না!”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা