,

সংলাপ নিয়ে আশাবাদী বিএনপি

fakhruনিউজ ডেস্ক : একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ এবং যোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সংলাপ শেষে রবিবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ঘণ্টাব্যাপী এ বৈঠক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। খালেদার জিয়ার দেওয়া ১৩ দফা প্রস্তাবকে সুবিবেচনা প্রসূত প্রস্তাব হিসেবে মূল্যায়ন করেছেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশন গঠনে এ প্রস্তাব সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেছেন।

বিএনপি মহাসচিব জানান, বাছাই কমিটিতে একজন আহ্বায়ক, যিনি সাবেক প্রধান বিচারপতি ও কমিটিতে চারজন সদস্য রাখার প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জানিয়েছেন আগামী মাসে তিনি সব দলের সঙ্গে সংলাপ শেষ করবেন। সংলাপ শেষ হলে আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নেবেন বলেও জানান মির্জা ফখরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে