,

সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম

sallu_বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম! বিশ্বাস হচ্ছে না! কিন্তু এমন তথ্যই জানাচ্ছে ইয়াহু ইন্ডিয়া। খবর আল্টিমেট ইন্ডিয়ার।

প্রতি বছরের মতো এবারও জরিপ চালিয়েছে ইয়াহু ইন্ডিয়া। সার্চ ইঞ্জিন গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।

সেই তালিকায় সালমান খানকে পেছনে ফেলেছেন বগুড়ার ছেলে হিরো আলম। এ বছর সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে।

আল্টিমেট ইন্ডিয়ার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলম। ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়।

যেসব ভিডিওর নির্দেশনা দেন আলম। এছাড়া ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয় করেন হিরো আলম। নিজেকে হিরো আলম দাবি করার কারণে আলমকে নিয়ে বেশি আলোচনা হয়। বিশেষ করে আলমের চেহারা নিয়ে মানুষ বেশি সমালোচনা বা হাসাহাসি করেন।

কিন্তু তাকে নিয়ে এই হাসাহাসি বা সমালোচনাই তাকে বেশি জনপ্রিয় করে তুলেছে।

হিরো আলমের বাড়ি বগুড়া। তার ডিশের ব্যবসা রয়েছে। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম।

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছেন তিনি। যদিও ভোটে জিততে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে আলমকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা