,

নিজের জন্মদিনেই বিয়ের পিঁড়িতে বসবেন মেসি

lionel-messiস্পোর্টস ডেস্ক : আগামী বছর দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জুকে বিয়ে করবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আগামী বছর নিজের জন্মদিনে (২৪ জুন) বিয়ের পিঁড়িতে বসবেন মেসি।

আর্জেন্টিনায় প্রকাশিত একাধিক রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ করছে।

মেসি-রোকুজ্জুর বিয়ে নিয়ে প্রথম রিপোর্ট করেন রেডিও মেট্রো’র আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো ভার্সকি।

পরে ‘এএফই’ এবং স্থানীয় অনেক সংবাদমাধ্যম তা নিশ্চিত করে। জানা যায়, ২০১৭ সালের ২৪ জুন ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছর বয়সী রোকুজ্জুর বিয়ের অনুষ্ঠান হবে।

ভার্সকি তার রিপোর্টে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানটি হবে আর্জেন্টিনায়। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, আগামী বছর এখানে বড় ধরনের উদযাপন (মেসি-রোকুজ্জুর বিয়ে) হবে।’

১৯৯৬ সালে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে মেসি ও রোকুজ্জুর প্রথম দেখা হয়। দীর্ঘদিনের প্রেমিকাকে এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গীনী করছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর। তাদের দু’টি সন্তান আছে। চার বছরের থিয়াগো মেসি ও এক বছরের মাতেও মেসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা