,

শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে হারাল পাকিস্তান

bd_34144_1482063124স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে ১ উইকেটে হারাল পাকিস্তান। বাংলাদেশের দেয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান করে পাকিস্তান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২ রানের। হাতে উইকেট ছিল ১টি। মুকিদুলের করা প্রথম বলেই চার মেরে দলকে জেতান হাসনাইন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ জাইদ আলম ৫০, নাসির নওয়াজ ৪৫ রান করেন।

বাংলাদেশের আফিফ হোসেন ও সাখওয়াত হোসেন ২টি করে এবং সাইফ ১টি উইকেট লাভ করেন। পাকিস্তানের চারজন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।

এর আগে রোববার টস হেরে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে ২৩১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। দলের পক্ষে আফিফ হোসেন ৮০ রান করেন। এছাড়া মোহাম্মদ রাকিব ৪২ এবং সাইফ হোসেন ৩২ রান করেন। ইনিংসে ৩০ রান আসে অতিরিক্ত খাত থেকে।

পাকিস্তানের হয়ে নাসির নওয়াজ, উমর খান, মোহাম্মদ হাসনাইন ও শাহেন শাহ প্রত্যেকেই ২টি করে এবং সাদ খান ১টি উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা